সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩০
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

বাঁচা-মরার লড়াইয়ে একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক  কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে মেসিরা।

প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে আর্জেন্টিনা।

দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধে গোল না পেলেও ৬২ মিনিটের মাথায় গোল করেন অধিনায়ক লিওনেল মেসি।ফলে বাঁচা-মরার লড়াইয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা।

কাতারের লুসাইলে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হয় আর্জেন্টিনা।বাঁচা-মরার এই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ড্র অবস্থাতেই শেষ করে আর্জেন্টিনা।

ম্যাচের ৬২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।