বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৪৪
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

আইপিএল ৫ সেকেন্ডের বিজ্ঞাপনে খরচ ১১ লাখ টাকা

অনলাইন ডেস্ক ।। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই টাকার ঝনঝনানি। আইপিএল এক্ষেত্রে দু’পা এগিয়ে। ভারতের কুড়ি কুড়ির ক্রিকেট লিগটি এতটাই মেগাহিট যে এপ্রিল-মে মাসে নতুন শো লঞ্চ করার আগে দশবার ভাবেন টিভি চ্যানেলের প্রোডিউসাররা। প্রাইম টাইমে অবধারিত কমে যায় জনপ্রিয় সিরিয়ালেরও টিআরপি।

রোহিত-কোহলিদের ক্রিকেট বোর্ডও আয় করেন কাড়িকাড়ি টাকা। বিজ্ঞাপনদাতারা ম্যাচ চলাকালীন টিভিতে অ্যাড দেওয়ার জন্য কাড়াকাড়ি পরে যায়। সম্প্রচারকারী সংস্থা গত বছরের ১০ সেকেন্ডের স্লটের জন্য নিত ১৬.৪ লাখ টাকা ভারতীয় টাকা। যা এবার বেড়েছে।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আইপিএল সামনে রেখে এবার এখনই ২০-২২ লাখ ভারতীয় রূপি গুণতে হচ্ছে বিজ্ঞাপন দাতাদের। ৫ সেকেন্ডের স্লটের জন্য খরচ হচ্ছে প্রায় ১২ লাখ টাকা। ২২ এপ্রিল বসবে কুড়ি কুড়ির লড়াই। সেসময় বিজ্ঞাপনের রেট যাবে আরও বেড়ে।

২০১৮-২০২২ সালের জন্য আইপিএলের টিভি ও ডিজিট্যাল স্বত্ব বিক্রি হয়েছিল ১৬ হাজার কোটি টাকায়। ২০২৩-২০২৭ সালের জন্য সেই স্বত্ব বিক্রির টাকা বেড়ে বোর্ড পেয়েছে ৪৮,৩৯০ কোটি টাকা!

পাঁচ বছরের ডিজিট্যাল স্বত্ব মুকেশ আম্বানির ভায়াকম ১৮ কিনেছিল ২৩,৭৫৮ কোটি টাকায় আর ডিজনি স্টার টিভি স্বত্ব রেখে দিতে পেরেছে ২৩,৫৭৫ কোটি টাকায়। শুধু ব্রডকাস্ট স্বত্বই নয়, আরও নানা উপায়ে বোর্ডের সোনার হরিণ আইপিএল। লিগের টাইটেল স্পনসরশিপ তো আছেই। আরও থাকছে নানা আয়ের উৎস।