বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১৪
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

তৃণমূলপর্যায়ের নারীদের স্বাবলম্বী করতেই জয়িতা প্রতিষ্ঠা করা হয়েছে: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট:তৃণমূলপর্যায়ের নারীদের স্বাবলম্বী করতেই জয়িতা প্রতিষ্ঠা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,জয়িতাটা আমাদের করার উদ্দেশ্য ওই কারণে যে, আমাদের একেবারে তৃণমূলের মেয়েরা যেন কিছু কাজ করতে পারে এবং তারা যেন এটা দিয়ে কিছু ব্যবসা-বাণিজ্য করতে পারে।ফলে আস্তে আস্তে তাদের নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে।

রোববার সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ন্যান্সের বিশেষ সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গুই থেকে যাবে। এ জন্য বয়স্কভাতা, বিধবাভাতা, শান্তিনিবাসসহ সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় নারীদের উন্নয়নে কাজ করছে সরকার।

তিনি বলেন, মেয়েদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে।মেয়েদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ করে দিতে হবে। তা না হলে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে।এ সময় নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ ও যুগোপযোগী করার তাগিদ দেন তিনি।

তিনি বলেন,দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে সরকার। একই সঙ্গে নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে।