বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৫২
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ঠাকুরগাঁওয়ে কৃষকদের নিয়ে বিএডিসির মাঠ দিবস অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ ভুট্টা বীজ ফসলের প্রদর্শনী প্লটের ফলন যাচাইয়ের নিমিত্তে ঠাকুরগাঁওয়ে ভুট্টার কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও বিএডিসির শিবগঞ্জ শাখার আয়োজনে সদর উপজেলার রামপুর গ্রামে এ দিবসটি অনুষ্ঠিত হয়।

বিএডিসি শিবগঞ্জের উপ-পরিচালক (বীউ) তাজুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক (আলু বীজ) উৎপল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি ঠাকুরগাঁও য়ের উপ-পরিচালক ( বীপ্রকে) মিজানুর রহমান।

মাঠ দিবসটি সঞ্চালনা করেন শ্যামল চন্দ্র দেবনাথ।উল্লেখ্য, এ মাঠ দিবসে রামপুর এলাকার কৃষকদের উৎপাদিত সাউ হাইব্রিড ভুট্টা -১ ও সাউ হাইব্রিড ভুট্টা – ২ এ জাতগুলিকে বারি হাইব্রিড ভুট্টা-৯ এর সাথে তুলনা করে তাদের ফলনের পার্থক্যের হিসেব নির্ধারন করা হয়।

এতে সাউ হাইব্রিড ভুট্টা -১ প্রতি ৫০ শতকে ৩৩৫৬ কেজি এবং সাউ হাইব্রিড ভুট্টা -২ প্রতি ৫০ শতকে ৩০৪৩ কেজির ফলন পাওয়া যায়।