ডেক্সরিপোর্ট:বরিশাল নগরীর রসুলপুর কলোনীতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ কমলা বেগম (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর(ডিবি) পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে রসুলপুর কলোনীর নিজ বাসা থেকে আটক করা হয়েছে।
আটক কমালা বেগম সেখানকার নাসির গাজীর মেয়ে। তবে তিনি মাদক বিক্রেতা হিসেবে সকলের কাছে পরিচিত।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলার ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তখন তাকে আটক করা হয়েছে।
পরবর্তীতে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে আটক দেখিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,এর আগেও কমলা বেগম একাধিকবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন বলে জানান এসআই ইউনুস।