সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৪৭
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে তথ‌্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলা তথ‌্যকেন্দ্র কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ‌্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে মঙ্গলবার সকাল ১১ টায় নারগুন ইউনিয়নের কহরপাড়া নিম্ন মাধ‌্যমিক বিদ‌্যালয় মাঠ প্রাঙ্গনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব‌্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার নিরঞ্জন কুমার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ‌্য আপা প্রকল্পের তথ‌্যসেবা কর্মকর্তা/তথ‌্যসেবা সহকারি নাজমিন আক্তার সিমু, মাসুমা ফারজানা, শারমিন আক্তার প্রমুখ। উঠান বৈঠকে অংশ নেওয়া গ্রামীণ সুবিধা বঞ্চিত প্রান্তিক মহিলাদের কে “নারী নির্যাতন ও বাল‌্যবিবাহ রোধ” বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করা হয়।

উল্লেখ‌্য যে, তথ‌্য আপাঃডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ‌্যে তথ‌্য প্রযুক্তির মাধ‌্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ধীন জাতীয় মহিলা সংস্হা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।