শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৭
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ফুলবাড়ীতে করোনা প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছেন বিশ্বনাথ সরকার

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম সংবাদদাতাঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে নিরলস কাজ করে যাচ্ছেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিশ্বনাথ সরকার। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
ইউনিয়নটিতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে ইউনিয়ন করোনা ভাইরাস(কোভিড১৯) প্রতিরোধ কমিটি গঠন ও ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ কমিটিও গঠন করা হয়েছে।

করোনার বিস্তার রোধে প্রশাসন ও এসব কমিটির সাথে সমন্বয় করে প্রবাসী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত যারা ফেরত আসছে তাদের প্রত্যেকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। ইউনিয়নটিতে দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ ভাবে প্রস্তুত করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্হাও গ্রহন করা হয়েছে।

বিশ্বনাথ সরকারের দেয়া তথ্যমতে, গত ৮ মার্চ হতে আজ ২৫ এপ্রিল শনিবার পর্যন্ত ১৮৩ জনকে কোয়ারেন্টাইন করা হয়।এদের মধ্যে ১০৪ জন কোয়ারেন্টাইন উত্তীর্ণ হয়েছেন। ১০ জন অসুস্হ্য বোধ করায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ হয় এবং ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে ইউনিয়নটিতে ৭৯ জন কোয়ারেন্টাইনে আছেন।তাদের প্রতিনিয়তই খোঁজ নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

তিনি আরও জানান, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা মূলক তথ্যাবলি প্রচার এবং জনগনকে সচেতন করে যাচ্ছি। এছাড়াও ইপিআই কাজ,কমিউনিটি ক্লিনিক গুলিতে টিকা, চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম অব্যাহত আছে।মা ও শিশু রেজিষ্টেশন করন গর্ভবতী মায়েদের এবং শিশুর যত্ন সেবা নিয়মিতভাবে ভাবেই প্রদান করা হচ্ছে।

তবে এখানে দুই ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী পদ শূণ্য থাকায় বেশি চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। তাছাড়া P P E,গ্লোবস,উন্নত মানের মাক্সের অভাবে সংক্রমনের ঝুঁকি নিয়েই এখানকার CHCP,HA,AHI,HI গন মিলে সেবা প্রদান করে আসছি এবং সরকারী নিদের্শনা মেনে পরিস্হিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অামরা নিরলস কাজ করে যাব।অামাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্হা গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।