শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুড়িগ্রামে একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

এজি লাভলু, কুড়িগ্রাম  করোনাভাইরাস পরীক্ষায় কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে ঢাকার কেরানীগঞ্জ ফেরত বাবা ও মেয়েসহ একই পরিবারের ৩ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হযেছেন।

কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নজরুল ইসলাম জানান, ওই পরিবারের পাঁচজন সদস্য গত ২০ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের পাঠানপাড়ায় তাদের নিজ বাড়িতে ফেরেন। তাদের বাড়ি ফেরার খবর পেযে স্বাস্থ্যবিভাগ ওই পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।

২৬ এপ্রিল (রবিবার) প্রাপ্ত প্রতিবেদনে ওই পরিবারের বাবা ও ৫ বছরের মেয়েসহ তিন সদস্যের করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে সদর উপজেলায় ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো।

ডা. নজরুল ইসলাম বলেন, আমরা ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। পরিস্থিতি বিবেচনা করে আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।