শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

করোনায় বাংলাদেশের প্রস্তুতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। একই সঙ্গে তিনি আমেরিকানদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতারও প্রশংসা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সোমবার (২৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর লেখা চিঠি ড. মোমেনকে হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কভিড-১৯ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকার ওপর কভিড-১৯ এর বিরূপ প্রভাব, বিশেষ করে রপ্তানি আদেশ প্রত্যাহারের কারণে এ দেশের তৈরি পোশাক শিল্পের ওপর প্রভাব তুলে ধরেন। তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের জন্য সুবিধা প্রত্যাশা করেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়াকে বাংলাদেশ সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। খুনি রাশেদ চৌধুরীকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠাতে তিনি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। রাষ্ট্রদূত মিলার এ ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান। মার্কিন রাষ্ট্রদূত এ ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী কভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের কৌশলগুলো তুলে ধরেন। এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।