তজুমদ্দিন প্রতিনিধি ভোলার তজুমদ্দিনের মেঘনায় দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় কোষ্টগার্ড ও মৎস্য অফিসের যৌর্থ অভিযানে ৪০ হাজার মিটার জাল আটক করা হয়। আটককৃত জাল শশীগঞ্জ ¯øুইজঘাটে আগুণে পুড়ে নষ্ট করা হয়।
কোষ্টগার্ড কমান্ডার আসাদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার মৎস্য অফিস ও কোষ্টগার্ড মেঘনা নদীতে দিনভর যৌর্থ অভিযান চালায়।
এসময় মেঘনা নদীর বাগের খাল এলাকায় থেকে ৪০ হাজার মিটার জাল আটক করা হয়। পরে আটককৃত জাল শশীগঞ্জ ¯øুইজঘাটে এনে আগুণে পুড়ে নষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, সাংবাদিক কামাল উদ্দিন প্রমুখ।