শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে শহরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পর মাহামুদা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার(২৬এপ্রিল) সকালে উপজেলা শহরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পর তার মৃত্যু হয়। তার বাড়ি চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের হালিমাবাদ গ্রামে।

চরফ্যাসশন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোভন বসাক জানান, ঐ নারী জ্বও,সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার সকালে চরফ্যাশন শহরে ডাক্তার হাসান মাহামুদের কাছে আসেন। এ সময় ডাক্তার তাকে কয়েকটি পরীক্ষা নিরীক্ষ দিলে তার করিয়ে বাড়ি ফেরার পর সে মৃত্যু বরণ করেন।

তবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে,পরীক্ষার জন্য পাঠানো হবে, রির্পোট আসলে জানা যাবে সে কিসে মারা গিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায় ঐ নারীর স্বামী কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। গত চার/পাঁচ দিন ধরে ঐ নারী জ্বর,কাসি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য উপজেলা শহরে যান।

ভোলা জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, সব ধরনের নিয়ম মেনেই তাঁর লাশ দাফন করা হবে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

চরফ্যাশন ইসলামিক ফাউন্ডেশন কমিটির সদস্যরা মৃত নারীর জানাযা, দাপন,কাফন, সম্পন্ন করেন। জানাযায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন ও সহকারী কমিশনার(এসিল্যান্ট) মো. শাহীন মাহমুদ ওসি সামছুল আরেফিন।

এদিকে করোনা উপসর্গ নিয়ে ঐ নারীর মৃত্যুর কারণে ওই বাড়িটি লগডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।