শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ ৭ জনের করোনা শনাক্ত

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৩ এপ্রিল সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। ২৭ এপ্রিল তাদের করোনা পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় মোট ১৩ জনের করোনা শনাক্ত হলো। শনাক্তদের মধ্যে এরই মাঝে এক পুরুষ ও এক নারী মারা গেছেন।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়া করোনা পজেটিভ এক নারী রোগীর সংস্পর্শে যাওয়ায় রোগীর মা নাছিমা বেগমসহ কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ পাঠানো হয়। রিপোর্টে জানা যায়, রোগীর মাসহ হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ২ জন রেডিওলজি অপারেটর, হাসপাতালের সাবেক বাবুর্চির স্ত্রী, এক আয়া ও এলাকার আরও ৩ জনের করোনা পজেটিভ। যদিও এদের কারো শরীরেই সেভাবে করোনার উপসর্গ ছিল না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন বলেন, ধারণা করা হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আবস্থায় ওই নারী রোগীর মাধ্যেমে অন্যান্যরা আক্রান্ত হয়েছেন। শনাক্তদের বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আলাদা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।