ডেক্সরিপোর্ট বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন।
তিনি জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক নারী ও করোনা ওয়ার্ডে এক নারীর মৃত্যু হয়েছে। যাদের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।
হাসপতাল সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকাল ৮ টার দিকে হাসপতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর (৫০) মৃত্যু হয়। ভোলা সদর থেকে আসা ওই নারী ২৭ এপ্রিল সকালে হাসপাতালে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভর্তি হয়। মেডিসিন ওয়ার্ড থেকে তাকে ওইদিনই করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়।
অপরদিকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে মারা যান পটুয়াখালী সদর উপজেলার এক প্রসূতি (৩০)। তাঁরও শ্বাসকষ্টের সমস্যা ছিল।
এছাড়াও আরো একজন নারী ও শিশুকে মেডিসিন ইউনিট থেকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন।হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।