সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৭
শিরোনাম :
পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ

মেহেন্দিগঞ্জে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় লিমা আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বুধবার(২৯ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃত লিমা আক্তার মেহেন্দিগঞ্জ থানাধীন খরকি এলাকার আলমগীর হোসেন খানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাতে খাওয়া শেষে লিমা ঘুমাতে যায়। ভোর রাতে সেহেরি খাওয়ার জন্য লিমার মা ডাকতে গিয়ে দেখেন রুমের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে রুমের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লিমাকে দেখতে পায় স্বজনরা। পরে থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে লিমার মরদেহ উদ্ধার করে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক জানান, পরপর দু’বার এইচএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় লিমা বিষন্নতায় ভুগছিলেন। এ বিষন্নতা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।