সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ

ভোলায় এক পল্লী চিকিৎসক করোনায় আক্রান্ত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর উপজেলায় রাজিব চন্দ্র মন্ডল(৩২) নামের এক পল্লী চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। তার নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

বুধবার(২৯ এপ্রিল) তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সে ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। এ নিয়ে ভোলায় মোট ৫জনের করোনায় পজেটিভ রির্পোট এসেছে।

জেলা সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, সে ভোলা সদর উপজেলার ২নং প‚র্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইলিশা বাজারে ঔষুধের ফার্মেসীর মালিক ও পল্লী চিকিৎসক।

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইলিশা বাজারের বিউটি মেডিকেল হলের মালিক রাজিব চন্দ্র মন্ডলের করোনাভাইরাসের নমুনা রিপোর্ট পজেটিভ আশায় তার বাড়ি সহ ঐ এলাকার ৫ ঘরের ৪০ সদস্য কে লকডাউন করেছেন প্রশাসন। বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ঐ বাড়ি লকডাউন করে দিয়েছেন।

তবে এমন খবরে আতঙ্কিত হয়ে পরেছে ঐ এলাকার বাসিন্দারা। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন,আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তবে সে কি ভাবে আক্রান্ত হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্যঃ জেলায় আরো ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ৮ বছরের এক শিশু কণ্যা ও মনপুরা উপজেলার ২২ বছরের এক যুবক। এবং ভোলা সদর পৌর ৭ নং ওয়র্ডের বিএভিএস রোডের বাসিন্দা বাবা ৫৮ ও মেয়ে ১৮।