রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:২৭
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

ফুলবাড়ীতে খাদ্য সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদ

মােস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম সংবাদদাতা  কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার বিস্তার রোধে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্হা নিয়েছে প্রশাসন।সংক্রমনের ঝুঁকি এড়াতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্হাও গ্রহন করা হয়েছে।

হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা মানুষদের সার্বক্ষণিক খোঁজ খরব রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

তারই ধারাবাহিকতায় আজ ২৯এপ্রিল বুধবার উপজেলার পূর্ব চন্দ্রখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ঢাকা ফেরত সাত পরিবারের সাত জনের মাঝে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

দুপুর আড়াইটায় খাদ্য সামগ্রী পৌঁছে দেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন।

এসময় তিনি কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তাদের আতংকিত না হয়ে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলেন।