শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪৮
শিরোনাম :
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন

পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ হত্যা

ডেক্সরিপোর্ট  পূর্বশক্রতার জের ধরে প্রান্তিক বগুড়ার সদরে দক্ষিণ ধাওয়াপাড়া এলাকায় এক কৃষকের তিনটি পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা বিভিন্ন জাতের মাছ মারা গিয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষক আরিফুল জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার তিনটি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। এ দিয়ে তার পরিবার চলতো।

বুধবার (২৯ এপ্রিল) রাতে শত্রুতা করে কোনো এক সময় কে বা কারা তার লিজ নেয়া পুকুরে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। পুকুরটিতে রুই, কাতল, মৃগেল, গ্লাসকাপসহ বিভিন্ন জাতের মাছ ছিল। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ঘটনায় বগুড়া সদর থানায় মামলা হয়েছে।