শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:২২
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জারিমানা

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

র‌্যাব ও পুলিশের সহযোগীতায় বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও মোঃ নাজমূল হুদা বরিশাল নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় স্বাভাবিক মুল্যের চেয়ে বাড়তি মুল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ১৩ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরের জিলা স্কুল মোড়ে এক মোটরসাইকেলে ৩ জন পরিবহন করার অপরাধে তুহিন নামে এক ব্যক্তিকে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা বরিশাল নগরের বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।