শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বরিশালে দিনের বেলায় মসজিদে হামলা, নির্মানাধীন দেয়াল ভাংচুর

শামীম আহমেদ  বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড চাঁদমারী বিআইপি সড়স্থ মাহে রমজান মাসে মুসুল্লীদের নামাজের স্থান আলতাফ হোসেন সরদার জামে মসজিদের অভ্যন্ততরের নির্মানাধীন প্রাচীর দেয়াল ভেঙ্গে ফেলেছে প্রভাবশালী জনপ্রতিনিধির পালিত একদল স্থানীয় ভূমিদস্যু সন্ত্রাসীরা।

এব্যাপারে আলতাফ হোসেন সরদার জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ মোকসেদ আলী মানিক (৬৫),বাদী হয়ে আজ বৃহস্পতিবার (৩০ই) এপ্রিল কোতয়ালী মডেল থানায় বাদী হয়ে একটি সাধারন ডায়েরী করেন যার নং ১৫৭৪।

থানার ডায়েরীে অভিযোগ সূত্রে জানা গেছে বুধবার (২৯ই) এপ্রিল বিকাল ৫টার দিকে স্থানীয় প্রভাবশালী জন প্রতিনিধির ঘনিষ্ট কাছের লোক মোস্তফা,পিতা অজ্ঞাত,আনোয়ার,পিং অজ্ঞাত,আলমগীর,পিং মৃত আঃ ছালাম,হান্নান,পিং অজ্ঞাত,রানা পিং আনোয়ার হেসেন, সহ আরো অজ্ঞাত ১০/১২ জন একদল ভূমিদস্যু সন্ত্রাসী দল মিলে জনৈক ব্যাক্তিকে ম্যাজিস্ট্রেট সাজিয়ে তাকে নিয়ে মসজিদের নির্মানাধীন প্রাচীর দেয়ালের কাজ করাকালিন প্রবেশ করে।

এসময় জনৈক ম্যাজিস্ট্রেট মসজিদ সভাপতির মানিক মিয়ার কাছে মসজিদের কাগজ-পত্র আছে কিনা জানতে চাইলে সবকিছুর কাগজ-পত্র আছে বলে জানায় সভাপতি মানিক মিয়ার কথাশুনে তিনি চলে যান।

অন্যদিকে এক পর্যায়ে লিখিত ডায়েরীতে অভিযুক্ত ব্যাক্তিরা মুহুর্তের মধ্যে তারা দলবল নিয়ে মসজিদের দেয়াল ভেঙ্গে ফেলে দেয়।

দেয়াল ভেঙ্গে তারা মসজিদের একটি সিলিং ফ্যান নিয়ে যাবার সময় বলে যায় আজকের এঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে ও কোন ধরনের সংবাদ প্রকাশিত হলে জীবনের তরে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যায়।

সন্তাসী কর্তৃক মসজিদের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার ঘটনায় মুসুলি­দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় বলে উলে­খ করা হয়।

এদিকে মসজিদ কমিটির সভাপতি মোঃ মোকছেদ আলী মানিক অভিযোগ করে বলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান নেপথ্যে থেকে তার দলবল দিয়ে মসজিদটি উচ্ছেদ করে তিনি সেখানে একটি কাচা বাজার নির্মান করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জনের চেষ্ঠা করে যাচ্ছে।

সভাপতি আরো বলেন আলতাফ হোসেন সরদার জামে মসজিদ কোন সরকারী জমিতে গড়ে উঠেনি এই জমির মালিক তার বাবার নামে তাদের জমিতে মসজিদ নির্মান করে স্থানীয় মুসুলি­দের নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছে।

কোতয়ালী মডেল থানা মসজিদ কমিটির অভিযোগ গ্রহন করে ঘটনার সুষ্ট তদন্ত ও ব্যবস্থা গ্রহনের জন্য এস.আই মেহেদিকে দায়ীত্ব প্রদান করেছে।

উলে­খ্য দীর্ঘদিন যাবত একটি মহল উক্ত এলাকার মসজিদ ও একটি মাদ্রাসা রয়েছে সেগুলো ক্ষমতার প্রভাব খাটিয়ে দখল করে নেয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে।

তাই মসজিদ কমিটির সভাপতি আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনার সুষ্ট তদন্তের দাবী জানান।