বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩৮
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

চরফ্যাশনে অসহায় দরিদ্র মানুষের মাঝে বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ

কামরুজ্জামান শাহীন,ভোলা  কোভিড-১৯,মোকাবেলায় চরফ্যাসন উপজেলার ওমরপুর ইউনিয়নে অসহায়,কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে বিএনপি।

বৃহস্পতিবার(৩০এপ্রিল) সকাল ১০টায় ওমরপুর আরব আলী হাওলাদার বাড়ীর হাফেজিয়া মাদ্রাসায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ওমরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. বাহালুল জানান,বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, চরফ্যাশন-মনপুরার সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে অসহায়,কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন ওমরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মিজান মেম্বার,ওমরপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।