বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কীর্তনখোলায় ঝড়ের কবলে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট:বরিশালের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে কীর্তনখোলা নদীতে ঝড়ের কবলে পরেছে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে বহনকারী স্পিডবোর্ট।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে আকস্মিক ঝড় শুরু হলে এঘটনা ঘটে। প্রতিকূল পরিস্থিতিতে দুটি স্পিডবোর্ট নদীতীরে আধা ঘণ্টা থামিয়ে রাখা হলেও প্রতিমন্ত্রীসহ সঙ্গীরা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যান। পরবর্তীতে প্রতিমন্ত্রী বৃষ্টিতে ভিজে ভিজে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন- রোববার বেলা ১১টার দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম একটি স্পিডবোর্টে ৫ সঙ্গীকে নিয়ে পরিদর্শনে নামেন।

এসময় প্রতিমন্ত্রীর বহরে পানি উন্নয়ন বোর্ডের একটি স্পিডবোর্টে কর্মকর্তাসহ আরও ৫জন ছিলেন। তাদের বহনকারী স্পিডবোর্ট দুটি বরিশাল সদর উপজেলার বেলাতলা নামক এলাকায় পৌঁছানো মাত্র ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড ডেউয়ের কারণে স্পিডবোর্ট দুটি নদীতীরে নিরাপদ স্থানে থামিয়ে রাখা হয়।

পরবর্তীতে মন্ত্রীর নির্দেশে ঝড়বৃষ্টি উপেক্ষা করে কীর্তনখোলা পাড়ি দিয়ে চরকাউয়া ইউনিয়নের উদ্দেশে রওনা দেয়। মূলত এই সময়েই প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে প্রতিমন্ত্রীকে বহনকারী স্পিডবোর্ট উল্টে যাওয়ার উপক্রম দেখা দেয়। তখন চালক দক্ষতার সাথে স্পিডবোর্টটি নদীতীরে নিয়ে গেলে বিপদ থেকে রক্ষা পান প্রতিমন্ত্রীসহ তার সঙ্গীরা।

প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম পিন্টু জানিয়েছেন- প্রতিমন্ত্রীকে বহনকারী স্পিডবোর্ট ঝড়ের কবলে পড়লেও কারও কোন ক্ষতি হয়নি।তাকে বহনকারী স্পিডবোর্টটি বেলা ১টার দিকে ঘাটে নিয়ে আসলে তিনি সেখান থেকে গাড়িযোগে পান্নি উন্নয়ন বোর্ডের বাংলোতে যান।