শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে মহান মে দিবস পালিত

ডেক্সরিপোর্ট  করোনার ক্রান্তিকালে বরিশালে শ্রমিক সংগঠনগুলো সংক্ষিপ্ত পরিসরে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে।

শুক্রবার (১ মে) সকাল দশটায় অশ্বীনি কুমার হলের সামনের সড়কে তাদের কর্মসূচি পালন করে।

এখানে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ আকম মিজানুর রহমান বলেন, পার্টির নির্দেশনা অনুযায়ী তারা এবারের কর্মসূচি সংক্ষেপিত করেছেন।

তারা দাবী করেন, করোনার দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে শ্রমজীবী মানুষ, এজন্য তাদের কাজ বন্ধ থাকায় রেশনিং ব্যবস্থা করা হোক সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র পৃথক ভাবে দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করে।