মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১১:০৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হামপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুত্রবার (১ মে) সকালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সি ওই ব্যক্তির মৃত্যু হয়। তাঁর নাম হুমায়ুন কবির (৫৫)। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলো হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে ১২টা ১০মিনিটের তাকে করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় তাঁর মৃত্যু হয়।

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা জানা যায়নি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।