শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৯:০০
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ডেক্সরিপোর্ট  ময়মনসিংহে তৌহিদুল ইসলাম খান (২৪) নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ মে) ভোররাতে সেহরি খাওয়ার পর দুর্বৃত্তরা মেসে ঢুকে তৌহিদুল ইসলামকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তৌহিদুল ইসলাম খান নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বর এলাকার সাইদুল ইসলাম খানের ছেলে। সে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র ছিল।

নিহত শিক্ষার্থীর মেসের সহপাঠী হামিদুর রহমান সুমন বলেন, ওকে হত্যা করার মতো কোনো শত্রু থাকতে পারে তা আমাদের কখনো মনে হয়নি। বিশ্ববিদ্যালয়ের সবার সাথে তার সুসম্পর্ক ছিল। আগে সে ত্রিশালে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি মেসে থাকতো। মাস খানেক আগে ময়মনসিংহে এসেছে তৌহিদ। হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবী জানায় তার এই সহপাঠী।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল-আমিন জানান, ময়মনসিংহ নগরের একটি মেসে ঢুকে তৌহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় মেসটির মালিক টের পেয়ে গুরুতর আহত অবস্থায় তৌহিদুল ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনাটি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটিয়েছে, নাকি চুরি করার জন্য সেখানে গিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে হত্যাকারীকে শনাক্ত ও আটক করতে কাজ করছে পুলিশ।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ইতোমধ্যে এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে এবং সন্ত্রাসীদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।