মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৫১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

আগৈলঝাড়ায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিলো উপজেলা ছাত্রলীগ

শামীম আহমেদ  বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট যখন তীব্র দেখা দেয়ায় ঠিক সেই সময়ে ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলতে সাহায্য করছে উপজেলা ছাত্রলীগের কর্মীরা।

বিগত বছরগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে ধান কাটার জন্য প্রচুর শ্রমিক এখানে আসলেও এবছর করোনা সংক্রমনের কারনে গণপরিবহন বন্ধ থাকায় ও করোনা আতঙ্কে শ্রমিক আসছে কম। এদিকে মাসব্যাপি লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়ায় কৃষকেরা দৈনিক শ্রমিক দিয়ে ধান কাটতে না পারায় পড়েছে চরম বিপদে। কৃষকের এই বিপদের সময় তাদের পাশে এসে দাড়িয়েছে ছাত্রলীগ কর্মীরা।

আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কান্দিরপার এলাকার চাষী আনিচ সরদারের এক একর জমির ধান কাটতে তার পাশে দাড়িয়ে ধান কেটে দিলেন ছাত্রলীগের কর্মীরা।

ছাত্রলীগ কর্মী সঞ্জয় বাড়ৈর মুঠো ফোনে জানান, ২০/২৫ জন কর্মী জমির কাদা-পানি উপেক্ষা করে ধান কাটার কাজে অংশ নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে কৃষক আনিচ সরদারের বাড়িতে মাথায় করে কাটা ধান বাড়ি পৌঁছে দিয়ে মারাই করে দিয়েছেন তারা।

কৃষক আনিচ সরদারের জানান, ধান কাটা শ্রমিক না পেয়ে চরম সমস্যার মধ্যে থাকায় জমিতেই তার পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছিল। স্থানীয় ছাত্রলীগের কর্মীরা তার ধান কেটে না দিলে পাকা ধান ক্ষেতেই নষ্ট হয়ে যেতো। এজন্য তিনি তাদের কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন।