মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:১৭
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

পুকুরের কুচুরিপানার নীচ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডেক্সরিপোর্ট  বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কোদালিয়া গ্রামে সাড়ে ৩ বছরের শিশুকে হত্যার পর মজা পুকুরের কুচুরিপানার নীচে মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। নিহত হামিম কোদালিয়া গ্রামের বাসিন্দা ছালাম কবিরাজের ছেলে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পাশাপাশি জাকিয়া নামে এ গৃহবধুকে গ্রেফতারও করা হয়েছে। বিষয়টি শুক্রবার (০১ মে) দুপুরে নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে নিহতের চাচা বশার ও ফুফু শিউলি জানান, বৃহষ্পতিবার (২৯এপ্রিল) বেলা ১টার পর থেকে তাদের ভাইয়ের ছেলে হামিমের কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরে তার খোঁজে আশপাশের বেশ কয়েকটি পুকুর ও নদীতেও অনুসন্ধান চালানো হয়। না পেয়ে হামিমের খেলার সাথি পার্শবর্তী বাড়ির এনায়েত ও জাকিয়া দম্পতির ৪ বছরের ছেলেকে জিজ্ঞাসা করা হয়। সে আদো আদো কন্ঠে জানায়, হামিমকে তার মা জাকিয়া মারধর করে বাড়ির পাশের একটি পুকুরে চুবিয়ে অন্যএকটি মজা পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছে। ওই শিশুর দেয়া তথ্যানুযায়ী সেই পুকুরে সন্ধান চালিয়ে বিকেলে সাড়ে ৩ বছরের হামিমের মরদেহ কচুরিপানার নীচ থেকে উদ্ধার করা হয়।

বিষয়টি থানা পুলিশকে জানালে, তারা ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং জাকিয়াকে আটক করে নিয়ে যায়। নিহত হামিমের ফুফু শিউলি জানান, জাকিয়ার ছেলে তার ছোট ভাই ছালামের সন্তানের সাথে খেলা করতে বাড়িতে প্রায়ই আসে। এজন্য জাকিয়া রাগারাগিও করে। পরে গতপরশু ছোট ভাই জাকিয়ার ছেলেকে বাড়িতে না আসার জন্য বলেন। এরপরই এ ঘটনা ঘটেলা। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) আজিমুল করিম জানান, এ ঘটনায় নিহতের দাদা আলতাফ কবিরাজ বাদী হয়ে জাকিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলাকে জাকিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।