বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:০৮
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

কুড়িগ্রামে রেকর্ড ৭ জন সহ মোট ১৮ জন আক্রান্ত!

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রামে ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন শিশুও রয়েছেন। ১ মে (শুক্রবার) বিকেল ৫ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

নতুন আক্রান্তরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুরে ১ জন (২৫ বছর) ও ঘোগাদহ ইউনিয়নে ১ জন (৩৫ বছর), উলিপুর উপজেলায় উপজেলার হাতিতায় ০১ জন (২৮ বছর), চিলমারী উপজেলায় ০১ জন (১৪ বছর), রাজারহাট উপজেলার পাঠানপাড়ায় একই পরিবারের ০৩ জন যাদের বয়স ০৯, ১৭ ও ৪৫। নতুন আক্রান্তদের মধ্যে ৪ নারী, ২ জন শিশু ও ১ জন যুবক।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত ১১ জনকে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। এখনো কাউকে ছাড়পত্র দেয়া হয়নি। নতুন আক্রান্তদের রাতেই স্ব-স্ব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হবে। নতুন আক্রান্তদের মধ্যে অনেকে রোগীর সংস্পর্শে আসার ফলে তারা আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

কুড়িগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগী সংখ্যা ১৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ০৭ জন, চিলমারী উপজেলায় ০২ জন, ফুলবাড়ী উপজেলায় ০১ জন, রৌমারী উপজেলায় ০৩ জন, নাগেশ্বরী উপজেলা ০১ জন, উলিপুর উপজেলা ০১ জন, রাজারহাট উপজেলায় ০৩ জন।