মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫৫
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

হুমকি ও মারধরের ঘটনায় পটুয়াখালীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডেক্সরিপোর্ট  পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বলকে হুমকি ও মারধরের ঘটনার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলা সদরের বাহেরচর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাৎক্ষণিক তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

এর আগে গত ২৫ এপ্রিল উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বউবাজার সংলগ্ন হিন্দুগ্রামের ধীরেন মণ্ডল (৩৫), বিশ্বজিৎ মজুমদার (৩৪) ও সুদেব মণ্ডল (২৩) নামের তিন যুবকের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার রাতে (২৯ এপ্রিল) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বলসহ পাঁচজনকে আসামি করে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়। হামলার শিকার সুদেবের বাবা সুরেণ মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বাদীর অভিযোগ উপজেলার সোনারচরে মাছ শিকার করে বাদী জীবিকা নির্বাহ করে। কিন্তু সোনারচরে মাছ শিকার করা নিয়ে বাদীর সঙ্গে আসামি উজ্জ্ব লের (ছাত্রলীগ নেতা) বিরোধ। তাকে মাছ ধরতে সোনারচরে যেতে নিষেধ করে হুমকি দেয় উজ্জ্বল।

ঘটনার দিন (গত ২৫ এপ্রিল) আসামি উজ্জ্বলের নেতৃত্বে অপর আসামি জয় চন্দ্র হাওলাদার, নিখিল চন্দ্র হাওলাদার, বরকত সিকদার ও রতন চন্দ্র মিস্ত্রীসহ অজ্ঞাতনামা ২-৩ জন বাদীর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ছেলে সুদেব ও মেয়ে জামাই ধীরেন মণ্ডলকে বুড়াগৌরাঙ্গ নদীর তীরে নিয়ে বেধড়ক মারধর করে। চিৎকার শুনে বিশ্বজিৎ ছুটে গেলে আসামিরা তাকেও মারধর করে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী বলেন, ছাত্রলীগকে যেন শুধু শুধু বিতর্কিত করা না হয়। আমি ছাত্রলীগের কর্মী হিসেবে চাই, ওই ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, মারধর ও হুমকির ঘটনায় দায়ের করা মামলা উজ্জ্বলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।