বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট:ঈদকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বরিশাল নগরের শপিংমল গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।এসময়,৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মি ভৌমিকের নেতৃত্বে নগরের গীর্জামহল্লা এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে ভ্রাম্যমান আদালত সরকারের নির্দেশনামতে পন্য বিক্রয়ের মূল্য তালিকা না থাকা, আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্র না থাকাসহ ক্রেতা ঠকানোর নানা অসংগিত আমলে আনে। পাশাপাশি এসময় পোশাকের ক্রয়মূল্যর চেয়ে অধিক মূল্য পোশাক বিক্রয় করা, আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্র না থাকাসহ বেশকিছু কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ৩ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

যারমধ্যে পোশাকের দোকান জেমিনিসেরর ম্যানেজার মোঃ কায়েছকে ১০ হাজারর টাকা, চঁন্দ্রবিন্দু’র ম্যানেজার মোঃ ইউনুস শরীফকে ৫ হাজার টাকা ও জাহান স্ট্যাইলের ম্যানেজার মোঃ মাহেব হোসেনকে ৫ হাজার টাকা জরিমান করেন।

অভিযানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, মোঃ সাইফুল ইসলামসহ থানা পরিশের সদস্যরা।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মি ভৌমিক।