শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুড়িগ্রামে নতুন ৪ জনসহ মোট আক্রান্ত সংখ্যা ২২ জন, সুস্থ্য ১

এজি লাভলু, কুড়িগ্রাম  কুড়িগ্রামে ২ মে (শনিবার) আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ জনে। তবে শনিবার বিকেলে ফুলবাড়িতে আক্রান্ত যুবক তাজুল ইসলাম সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যবিভাগ সূত্র আরো জানায়, ২ মে (শনিবার) কোভিড-১৯ শনাক্ত ৪ জনের মধ্যে ২ জন কুড়িগ্রাম সদরের, একজন করে নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার।

এনিয়ে গত দুদিনে ১১ জনসহ মোট ২২ জন শনাক্ত হল। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে একজন।