শুক্রবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৫৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

চরফ্যাশনে নৌবাহিনীর অভিযানে ১৬ ব্যবসায়ীর জরিমানা

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন ও শশীভূষণ বাজারে নৌবাহিনীর অভিযানে ১৬ ব্যবসায়ীর ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার(২মে) সকাল থেকে বিকাল ৩ পয়র্ন্ত চরফ্যাশন ও শশীভূষণে অভিযান পরিচালনায় এ জরিমানা করেন। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় এসব জরিমানা করা হয়।

ভোলায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার নুর মোহাম্মদ বলেন,করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে চরফ্যাশন ও শশীভূষণে টহলে নামে নৌবাহিনী।

এসময় অভিযানে চরফ্যাশন ও শশীভূষনে ১৬ ব্যবসায়ীকে ৫৭ হাজার টাকা জনিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. শাহীন মাহমুদ এই জরিমানা করেন।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস সংক্রামণ রোধে তাদের এই অভিযান চলমান থাকবে।