শুক্রবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৫৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

লালমোহনে বিদ্যূৎস্পৃষ্টে এক শিশু নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার লালমোহনে বিদ্যূৎস্পৃষ্টে হয়ে রবিউল ইসলাম (৪) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার(২ মে) দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের একতা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রবিউল উপজেলার একতা বাজার এলাকার রাজমিস্ত্রি মাহাবুবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, মাহাবুবুর পানির মটরে বিদ্যূৎ সংযোগ চালু করে ঘরের নির্মান কাজে যায়। এই ফাঁকে শিশু রবিউল মটরের বিদ্যূতের তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

কালমা ইউপি চেয়ারম্যান মো.আক্তার হোসেন হাওলাদার এ দূর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর এ ঘটনা এখনো জানেনা, তবে খবর নিয়ে জানবেন বলে জানান।