বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ২০

ডেক্সরিপোর্ট:ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সীমান্তবর্তী বামরাইল বাসস্ট্যান্ড সংলগ্ন বাগান বাড়ি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে দুর্ঘটনা কবলিত দুই বাসের চালক ও যাত্রীসহ ৫ জনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২ জুন) দুপুরে মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনাটি ঘটলে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরবর্তীতে উজিরপুর ফায়ার সার্ভিস ও গৌরনদী মডেল থানা পুলিশ সদস্যদের ঘন্টাব্যাপী প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বরিশাল থেকে মাওয়াগামী কাফেলা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-০২-০৫৫৯) একটি যাত্রীবাহি বাসের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মাদারীপুর থেকে বরিশালগামী তাসনিফ (ফরিদপুর-ব ১১-০০৮০) নামের বেপরোয়া গতির যাত্রিবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকসহ ২০ যাত্রী আহত হয়েছে।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও গৌরনদী থানা পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৌরনদী মডেল থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটিকে আটক করেছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।