বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১:৩৫
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু!

ডেক্সরিপোর্ট:পিরোজপুর পৌরসভার খানাকুনিয়ারি গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শাহানারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

শাহানারা বেগম পিরোজপুর পৌরসভার খানাকুনিয়ারি গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শাহানারা বেগম বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় ভাড়ায় চালিত মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে শাহানারা বেগম ও মোটরসাইকেলের আরোহী গোলেনূর বেগম (৫০) গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, শাহানারা বেগমকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।অপরদিকে গোলেনূর বেগম চিকিৎসাধীন আছেন।