বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ২:৫৫
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ঈদের নামাজে জায়নামাজ-ছাতা ছাড়া অন্য কিছু নয় : ডিএমপি কমিশনার

ডেক্সরিপোর্ট:জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া কোনো কিছু সঙ্গে আনতে পারবেন না।জাতীয় ঈদগাহে প্রবেশ করার আগে প্রত্যেক মুসল্লিকে তিন ধাপে তল্লাশি করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।।

সোমবার জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন,জাতীয় ঈদগাহে ঈদের নামাজকে কেন্দ্র করে নিরাপত্তায় থাকবে পোশাকে ও সাদাপোশাকে পর্যাপ্তসংখ্যক পুলিশ। প্রস্তুত থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। ঈদগাহে প্রবেশের আগে প্রত্যেক মুসল্লিকে তিন ধাপে তল্লাশির মাধ্যমে ঈদগাহে ঢুকতে দেওয়া হবে। একই নিরাপত্তাব্যবস্থা আমরা নিয়েছি বায়তুল মোকাররম মসজিদেও।

ডিএমপি কমিশনার বলেন,ঈদ জামাতে অংশগ্রহণের জন্য আসা মুসল্লিরা জায়নামাজ এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কিছু আনবেন না। পুলিশের সদস্যরা প্রয়োজনে মুসল্লিদের সঙ্গে আনা জায়নামাজ কিংবা ছাতা খুলে তল্লাশি করবেন। আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তল্লাশিকালে পুলিশকে সহযোগিতা করুন।ভ্যানিটি ব্যাগ, ব্যাকপ্যাক, দা, ছুরি, কাঁচি, যেকোনো ধারালো বস্তু, মোবাইল ফোন, দাহ্য পদার্থসহ অন্য সব জিনিস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।’

আছাদুজ্জামান মিয়া আরো বলেন, শিক্ষা ভবন, মৎস্য ভবন ও প্রেসক্লাবের সামনে আর্চওয়ে, মেটাল ডিটেক্টরের মাধ্যমে সবাইকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হবে। এ এলাকায় কেউ গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না। এর পরের ধাপে মূল ফটকে এবং ঈদগাহের ভিআইপি জোনের আগে আরও দুই দফা আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হবে।

এ ছাড়া ডিএমপির ডগ স্কোয়াডের মাধ্যমে ঈদগাহ মাঠ সুইপিং করা হবে । পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। জাতীয় ঈদগাহ এবং বায়তুল মোকাররমে স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরাগুলো রিয়েল টাইম মনিটরিং করা হবে।

ঈদ-পরবর্তী সময়েও ফাঁকা ঢাকার নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি আছে বলে জানান ডিএমপি কমিশনার।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদে কিংবা ঈদ জামাতে সুস্পষ্ট কোনো নিরাপত্তার হুমকি নেই। তবে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় যথেষ্ট সতর্ক থাকার কারণ রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। ঈদকে ঘিরে নিরবচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই কারও ভীত হওয়ার কারণ নেই।’

সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।