বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৩২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দোকানপাট খুলে দিলে সংক্রমণ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  দোকান পাট ও গার্মেন্টস খুলে দেয়ায় সংক্রমণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (০৫ মে) বিকেলে করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠকের আগ মুহূর্তে এ তথ্য জানান মন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের টেস্টের সংখ্যা এবং পরীক্ষার স্থান আরও বাড়ানো হবে। বঙ্গবন্ধু মেডিকেলেও টেস্টের সক্ষমতা বাড়ানো হবে।

গার্মেন্টস, দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার বিষয়ে বিশেষজ্ঞদের প্রস্তাবনা ও পরামর্শ সরকারের কাছে শিগগিরই জমা দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দোকান পাট ও গার্মেন্টস খুলে দেয়ায় সংক্রমণ আরো বাড়তে পারে বলেও আশঙ্কা তার।

করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে।