শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কক্সবাজারে ডাকাতের আস্তানায় মিললো পুলিশ-বিজিবির ১৩ সেট পোশাক

ডেক্সরিপোর্ট  কক্সবাজারের টেকনাফ সীমান্তের পাহাড় কেন্দ্রিক অপরাধী চক্র ডাকাতি ও অপহরন কর্ম অব্যাহত রাখতে ব্যবহার করছে পুলিশ-বিজিবিসহ বিভিন্ন বাহিনীর পোশাক। মজুদ করছে বিপুল আগ্নেয়াস্ত্র।

বুধবার (৬ মে) টেকনাফের হ্নীলা রঙিখালির পাহাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহতের ঘটনায় তাদের আস্তানা থেকে মিলেছে এমনই আলামত। পুলিশ ডাকাত দলের আস্তানা থেকে পুলিশের অফিসার ও কনস্টেবল পর্যায়ের ১০ সেট এবং বিজিবির নানা র‌্যাংধারীদের ব্যবহার্য তিন সেট পোশাক উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৫৬ হাজার ইয়াবা, ১৮টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, রাইফেল ও পিস্তলের গুলিসহ ২২৪ পিস তাজা কার্তুজ জব্দ করেছে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ এসব তথ্য জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে হ্নীলার রঙ্গীখালির গাজিপাড়া সংলগ্ন পাহাড়ে ডাকাত-ইয়াবাকারবারি জড়ো হয়েছে জানতে পেরে ডাকাতের আস্তানায় পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি ঠের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্ম রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। কিছুক্ষণ পর গোলাগুলি থামলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন জনককে গুলিবিদ্ধ উদ্ধার করে টেকনাফে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের তথ্য মতে, নিহতরা হলেন, টেকনাফের হ্নীলার রঙ্গীখালীর জুম্মাপাড়ার মৃত আবদুল মজিদ ওরফে ভোলাইয়া বৈদ্যের দু’ছেলে সৈয়দ আলম (৩৬) ও নুরুল আলম (৩৭) এবং একই এলাকার ছব্বির আহমদের ছেলে আবদুল মোনাফ ওরফে মনাইয়া (২২)।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, এসআই মশিউর রহমান, এএসআই সনজিব দত্ত, এএসআই মিঠুন কুমার ভৌমিক আহত হন। ওসি জানান, ডাকাতদের আস্তানা থেকে ৫টি দেশীয় একনলা বন্দুক, ২টি থ্রী কোয়ার্টার, ১০টি দেশীয় এলজি, একটি বিদেশি পিস্তলসহ ১৮টি আগ্নেয়াস্ত্র, ২০৫ রাউন্ড কার্তুজ, ১১ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড পিস্তলের গুলি এবং ৭৫ পিস খালি খোসা উদ্ধার করা হয়। সাথে পাওয়া যায় ১০ সেট পুলিশের এবং তিনসেট বিজিবির পোশাক এবং ৫৬ হাজার পিস ইয়াবা।