শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মুড়ির ট্রাক থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার

ডেক্সরিপোর্ট  কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় ঢাকাগামী মুড়ি বোঝাই পিকআপ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে জিলানী ও স্বপন নামের দুই জনকে। তারা পিকআপের ড্রাইভার ও হেলপার বলে জানা গেছে।

ত্রিশ হাজার টাকার বিনিময়ে ওই গাঁজা ব্রাহ্মনবাড়ীয়া থেকে ঢাকায় নিয়ে যাত্তয়া হচ্ছিলো বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। আসামি জিলানীর বাড়ী ভৈরবের কালিপুরে তার পিতার নাম মজনো মিয়া। স্বপনের বাড়ী ব্রাহ্মনবাড়িয়ার সুহিলপুরে তার পিতার নাম রহমান মিয়া বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় যে মুড়ির ট্রাকে ঢাকায় গাঁজা যাচ্ছে। সে মোতাবেক দুপুর ২ টায় দুর্জয় মোড় এলাকায় যানবাহনে তল্লাশি শুরু হয়।এ সময় মুড়ি বোঝাই ট্রাকটি তল্লাশি চৌকি এলাকায় থামে ট্রাকটি তল্লাশি করে মুড়ি বস্তার নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মুড়িসহ ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে। এ ব্যাপারে ভৈরব থানায় মাদক আইনে মামলা দিয়ে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন, পুলিশ যখন করোনা নিয়ে ব্যস্ত এ সময় মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠছে। তারা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, কোনো ছাড় নয়।