বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৩৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ

ডেক্সরিপোর্ট:আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।তাই বৃহস্পতিবার (৬ জুন) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ঘোষণা দেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোথাও থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে রমজান ৩০ টি পূর্ণ করে আগামী ৬ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের কয়েকটি স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছে। সে হিসাবে আগামীকাল রোজা রাখলে তাদের জন্য ৩১টি রোজা হয়ে যাবে। এ বিষয়ে জানাচ্ছি, তাদের সিদ্ধান্ত তাদেরই। তাদের দায় আমাদের ঘাড়ে নিব না। আমরা কোরআন ও হাদিসের আলোকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কাল রোজা রাখতে হবে।

এরপর জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক না করতে আহ্বান জানান তিনি।

এদিকে আজ বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঈদুল ফিতর উদযাপন করছে। গতকাল সেখানে শাওয়ালের চাঁদ দেখা গেছে।সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়।

এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।এবার বাংলাদেশে রোজার ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৪ থেকে ৬ জুন। তবে ৭ জুন শুক্রবার হওয়ায় সেদিন এমনিতেই সরকারি ছুটি।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্সে জানাতে অনুরোধ জানিয়েছে চাঁদ দেখা কমিটি।