শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:২২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ফুলবাড়ীতে জি আর প্রকল্পের আওতায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী,কুড়িগ্রাম সংবাদদাতা  করোনা মহামারিতে স্হবির হয়ে পড়েছে জনজীবন। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে।কর্মহীন মানুষেরা হিমসিম খাচ্ছেন মৌলিক চাহিদা পুরণে।দরিদ্র অসহায়দের অনেকেই পড়েছেন খাদ্য সংকটে।তাদের সংকট লাঘবে জি আর প্রকল্পের আওতায় দেয়া হচ্ছে খাদ্য সহায়তা।

আজ ৭ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০০ পরিবারের মাঝে জি আর প্রকল্পের চাল,ডাল,সবজি ও লবণ বিতরণ করা হয়েছে।

খাদ্য সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছে হোটেল শ্রমিক ১৬৬ জন,ইমারত শ্রমিক ২৫ জন,প্রতিবন্ধী ৩৬ জন এবং হোম কোয়ারেন্টাইনে থাকা ৭৩ জনসহ মোট ৩০০ জন।

খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন, সদর ইউনিয়নের ট্যাগ অফিসার ও সহকারী প্রোগ্রামার মোঃ আজমল হোসেন ও ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবুল কাশেম।