শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

যশোরে শ্রমিকনেতাকে গুলি করা বিল্লাল অস্ত্র-গুলি ও মাদকসহ আটক

যশোর প্রতিনিধি  যশোর শহরের বকচর এলাকার বিল্লাল হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে বুধবার মধ্যরাতে আটক করে হাসপাতালে আনে পুলিশ। সেখান থেকে ডাক্তাররা গুরুত্বর আহত বিল্লালকে খুলনায় রেফার করেন।

বিল্লাল হোসেন দুইদিন আগে পরিবহন শ্রমিকনেতা মিন্টু গাজীসহ দুইজনকে গুলি করে আহত করার ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি।

পুলিশের ভাষ্য,বিল্লাল একজন দাগি আসামি। পুলিশ দেখে দৌঁড়ে রেললাইন পার হওয়ার সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) আহসান উল্লাহ চৌধুরী বলেন, তাদের কাছে গোপন খবর ছিল শহরতলীর রামনগর পুকুরকূল রেললাইনের পাশে একদল দুর্বৃত্ত কোনো অপরাধমূলক কাজের জন্য জড়ো হয়েছে। সেই অনুযায়ী গেল রাত একটার দিকে সদর পুলিশ ফাঁড়ির ইনসপেক্টর তুষারকুমারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। অন্যরা পালাতে সক্ষম হলেও রেললাইন পার হওয়ার সময় বিল্লাল হোঁচট খেয়ে পড়ে গুরুতর আহত হয়। পুলিশ তাকে ধরে হাসপাতালে আনে।যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার বজলুর রশিদ টুলু বলেন, বিল্লাল নামে ওই ব্যক্তির বাম পা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।হাসপাতালের রেজিস্ট্রারে বিল্লাল ‘পড়ে গিয়ে’ আঘাতপ্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছে।রাতেই তাকে পুলিশ প্রহরায় খুলনা নিয়ে যাওয়া হয়েছে।

থানার ইন্সেপেক্টর আহসান উল্লাহ চৌধুরী জানান, ধরা পড়ার পর বিল্লালের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানার ওসি মনিরুজ্জামান বলেন, গত ৪ মে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সহসাধারণ সম্পাদক মিন্টু গাজীসহ দুইজনকে গুলি করার ঘটনায় রুজু হওয়া মামলায় প্রধান আসামি বিল্লাল। গেল রাতে তার কাছ থেকে অস্ত্র-গুলি, মাদক উদ্ধারের ঘটনায় আরো দুটি মামলা হয়েছে। দাগি আসামি বিল্লালের বিরুদ্ধে থানায় আরো মামলা আছে।

গত ৪ মে বিকেলে শহরের বকচর হুঁশতলা এলাকায় পরিবহন সংস্থা শ্রমিক সমিতি যশোরের সহসাধারণ সম্পাদক মিন্টু গাজী ও একই সংগঠনের সদস্য ইমদাদুল গুলিবিদ্ধ হন। তারা দুইজনই এখনো যথাক্রমে খুলনা ও যশোরে চিকিৎসাধীন আছেন।

ওই ঘটনার দিন আহত ইমদাদুলের ভাই বদরুল আলম বলেছিলেন, দুইজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে একই এলাকার বিল্লাল নামে এক দুর্বৃত্ত।