শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বানারীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু: দাফনে পুলিশ ও ইফা’র টিম

বানারীপাড়া প্রতিনিধি  বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন (৫০) ও সিদ্দিকুর রহমান (৪৮) নামের দুই ব্যাক্তি মারা গেছে। এদের দু’জনের বাড়িই উপজেলার বাইশারী ইউনিয়নে।

জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী গ্রামের মুদি দোকানী আনোয়ার হোসেন শ্বাস কষ্ট নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়ার মাত্র ৩০মিনিট পরে বেলা সাড়ে ১১টায় সেখানে মারা যান।

বিকালে তাকে নিজ বাড়িতে সংক্ষিপ্ত জানাজা শেষে দাফন করা হয়। এদিকে একই ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামের মিদ্দিকুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধিন থাকা অবস্থায় বুধবার দুপুরের পরে মারা যান।

বৃহস্পতিবার ভোর ৫টায় বানারীপাড়ায় নিয়ে আসার পরে সংক্ষিপ্ত জানাজা শেষে উত্তর নাজিরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সিদ্দিকুর রহমান সপরিবারে ঢাকার মিরপুরে বসবাস করতেন।সেখানে তার নিজস্ব বহুতল বাড়ি রয়েছে।

তার লাশ দাফনে এলাকাবাসী বাধা সৃষ্টির চেষ্টা চালালে উত্তর নাজিরপুর গ্রামের বাসিন্দা বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের মানবিক উদ্যোগে পরে নির্বিঘ্নে তার দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত ,ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মাসুদ করিমের নেতৃত্বে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ এনামুল কবির ও উপজেলার রাজ্জাকপুর জামে মসজিদের ইমাম হাফেজ আল-আমিন এ দু’জনের দাফন কাফনে ভূমিকা রাখেন।

এছাড়া বানারীপাড়ার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের পুলিশের একটি টিম এসময় উপস্থিত ছিলেন। অপরদিকে প্রাণঘাতি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এ দু’জনের মৃত্যুর খবরে এলাকাবাসীর মাঝে করোনা আতঙ্ক সৃষ্টি হয়েছে।