মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৩২
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

রংপুরে একদিনে পুলিশ-নার্সসহ ৩১ জনের করোনা শনাক্ত

ডেক্সরিপোর্ট  রংপুরে পুলিশ-নার্স-ব্যাংক কর্মকর্তাসহ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩১ জন শনাক্ত হয়েছেন। শুক্রবার (৮ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে রংপুরে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২০ জনে।

শুক্রবার (৮ মে) বিকেলে রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শেষ ২৪ ঘণ্টায় রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ১৮৮টি করোনা নমুনা পরীক্ষা হয়। এতে ৩১ জনের করোনা পজেটিভ এসেছে।

নতুন করে শনাক্ত ব্যক্তিরা হলেন কোতোয়ালি থানার ৯ পুলিশ সদস্য, মাহিগঞ্জ রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ৩ পুলিশ সদস্য, নীলফামারীর সৈয়দপুরের ইসলামী ব্যাংকের ৩ কর্মকর্তা, কাউনিয়া উপজেলার হারাগাছের এক তরুণী (২০), নগরীর দেওয়ানবাড়ি এলাকার এক পুরুষ (৫২), রবার্টসনগঞ্জ এলাকার এক পুরুষ (৪৩), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (৪৫) ও এক টেকনোলজিস্ট (৪০), ধাপ লালকুঠি এলাকার এক নারী (৩৪), মিঠাপুকুর উপজেলার এক পুরুষ (৫০), খটখটিয়া এলাকার এক বৃদ্ধা (৬০) ও এক শিশুকন্যা (১২), নগরীর আরকে রোড এলাকার এক যুবক (২৫), সেনপাড়া এলাকার এক তরুণ (২৬), শালবন এলাকার এক বৃদ্ধা (৭২) এবং ৩৬ ও ৪৭ বছর বয়সী দুই নারী, এক তরুণ (১৮) এবং এক শিশু (১২)।