সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:২০
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

বরিশালে লকডাউন কার্যকর করতে ট্রাফিক পুলিশের অভিযান,২ টি মাইক্রোবাস আটক

নিজস্ব প্রতিবেদক  বরিশালে লকডাউন কার্যকর করতে নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তত্বে অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার(৯মে) সকাল ১০ টায় এ অভিযান পরিচালিত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার জানান, পটুয়াখালী থেকে ঢাকাগামী ২ টি মাইক্রোবাস নথুল্লাবাদ বাস স্টান্ড থেকে যাত্রী পরিবহন করার সময় গাড়ী দুটিকে আটক করা হয়।

এছাড়াও ১ টি প্রাইভেট কার সহ ১১ টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার আরও জানান,সাধারনত রাত ১০ টার পরে ট্রাফিক পুলিশের ডিউটি থাকেনা।এই সুযোগে কিছু গাড়ী চলাচল করছে বলে শোনাগেছে।সরকার ঘোষিত লকডানউন কার্যকর করতে এখন থেকে নথুল্লাবাদ এলাকায় একজন সার্জেন্ট সহ ট্রাফিক পুলিশ রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত দ্বায়িত্ব পালন করবে।

এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ট্রাফিক (উত্তর) এ কে এম ফায়েজুর রহমান,ট্রাফিক পুলিশের টি আই বিদ্যুত চন্দ্র দে, টা আই আঃ রহিম প্রমুখ।