বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৯
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

শেরপুরে ছাগলে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে কৃষক খুন!

ডেক্সরিপোর্ট:ছাগলে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে শেরপুরে সদর উপজেলার চকসাহাব্দি এলাকায় নাজিম উদ্দিন (৬৫) নামে এক কৃষক খুন হয়েছেন।শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক নাজিম উদ্দিন ওই গ্রামের আফেজ উদ্দিনের ছেলে। ঘটনার পর পরই প্রতিবেশী অভিযুক্ত জিলানী মুন্সী পালিয়ে গেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে নাজিম উদ্দিনের ছাগল প্রতিবেশী কিতাব বাড়ির জিলানী মুন্সীর পাট ক্ষেতে গিয়ে ক্ষেত নষ্ট করে। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়।

এক পর্যায়ে জিলানী বৃদ্ধ নাজিম উদ্দিনের ওপর হামলা করলে তিনি দৌঁড় দেন। জিলানীও দৌঁড়ে গিয়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।বলাইরচর ইউনিয়নের মেম্বার মো.নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে তিনি এবং অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেরপুর সদর সার্কেলের এএসপি মো. আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।