সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:২২
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

ত্রাণের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ, ইউএনও’র গাড়ি ভাংচুর

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়িতে খাদ্যের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

এসময় রাস্তার দু’পাশে সকল ধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রশাসন খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ঘটনা স্থলে পৌছালে উত্তেজিত জনতা সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির সামনের কাঁচ ভাংচুর করেন। পরে পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে না পেরে দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনা স্থল ত্যাগ করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, করোনার ফলে জেলায় লকডাউন চলছে। সবার কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে তারা কোন প্রকার খাদ্য সহায়তা পাননি। অনেকে অভিযোগ করেন পরিষদ থেকে বারবার তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নেয়া হলেও এখন পর্যন্ত তারা কোন ত্রাণ সহায়তা পাননি। ফলে বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। তারা জানান, সরকারের স্থানীয় কর্মকর্তাগণ তাদের সাথে কথা না বলা পর্যন্ত অবরোধ করবেন।

এ বিষয়ে কাঁঠাল বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেদওয়ানুল হক দুলাল বলেন, “এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র, যারা বিক্ষোভ করছেন তারা অধিকাংশই ত্রাণ পেয়েছেন।”

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ময়নুল ইসলাম বলেন, “আমাদের গাড়ি কে বা কাহারা ভাংচুর করেন তাদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো”।

জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম জানান, ঘটনা স্থলের বিষয়টি অবগত হয়েছি। খুব দ্রুত বিষয়টি সমাধান করা হবে।