সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:১৬
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

ভোলায় অস্ত্র-গুলি-মাদকসহ বাদশা বাহিনীর প্রধান বাশার সিকদার গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি  ভোলা সদর থানাধীন দক্ষিণ রাজাপুর গ্রামের পাকারমাথা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বাদশা সিকদার ওরফে আবুল বাশার শিকদার (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা।

শনিবার (৯ মে) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাদশা ভোলা সদর উপজেরার পাকারমাথা এলাকার মৃত দাইমুদ্দি সিকদারের ছেলে।

সংবাদ বিপ্তপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে পাকারমাথা এলাকা থেকে বাদশা সিকদার ওরফে আবুল বাশার শিকদারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও মাদক। বাদশার নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ প্রায় দুই ডজনেরও বেশি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় রয়েছে ওয়ারেন্ট। তার নামে নতুন করে ভোলা সদর মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।