রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:১৯
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

পাটগ্রাম মহিলা কলেজে ২ হাজার কর্মহীন মানুষের মাঝে এাণ সামগ্রী বিতরন

কামরান হাবিব,রংপুর প্রতিনিধি  পাটগ্রাম উপজেলাধীন ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হোম কোয়ারেন্টিনে থাকা নিম্ন আয়ের অসহায় মানুষগুলোর মাঝে ত্রাণসামগ্রী নিজ হাতে বিতরণ করলে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি।

এ সময় পৌর মেয়র শমসের আলী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণচন্দ্র রায়, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল ওহাব প্রধান, যুগ্ম সম্পাদক আবু তালেব, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান নীলু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা ইন্জিনিয়ার মোঃ মাহাবুব উল আলম,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সাইদুজ্জান সায়েদ, সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম দুলাল, যুবলীগ সভাপতি মোঃ রাশেদুল ইসলাম সুইট সহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতৃত্বেবৃন্দ ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন।

পাটগ্রাম মহিলা কলেজের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন অডিটোরিয়াম আজ সকাল ১১টা থেকে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ২ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। তবে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করে এই বিতরন কার্যক্রমকে সার্বিকভাবে সফল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন পাটগ্রাম মহিলা কলেজ এর সুনামধন্য অধ্যক্ষ মো: মিজানুর রহমান নীলু।

এসময় উপস্থিত সকলের উদ্দ্যেশে বীর মুক্তিযোদ্ধা মো: মোতাহার হোসেন বলেন করোনা পরিস্থিতিতে হতাশ হবার কিছু নেই। সকলে সচেতন হওয়ার চেষ্টা করুন। সরকার ঘোষিত নিয়মকানুন মেনে চলুন এবং নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। আমারা আছি সব সময় আপনাদের পাশে। আমি দোয়া করি আপনারা সকলেই ভালো থাকবেন।