বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কীর্তনখোলা-১০লঞ্চের ডেকে চড়া দামে চাদর-তোষক বিক্রি,আটক ১

ডেক্সরিপোর্ট:বরিশালে কীর্তনখোলা-১০ লঞ্চে অভিযান চালিয়ে লঞ্চের ডে‌কে চাদর ও তোষক বি‌ছি‌য়ে চড়াদা‌মে যাত্রী‌দের কা‌ছে বি‌ক্রির অভিযোগে মো:মনির নামে এক স্টাফকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।শনিবার (০৮ জুন) সন্ধ্যায় বরিশাল নদী বন্দরে কীর্তনখোলা-১০ লঞ্চে এ অভিযান চালানো হয়।

কীর্তন‌খোলা-১০ ল‌ঞ্চের মাস্টার নূরুল ইসলাম জানান, আটক মনির ওই লঞ্চের গ্রিজার হিসেবে কর্মরত।

বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার ব‌লেন, যাত্রীরা বিনামূ‌ল্যে নিজ দা‌য়ি‌ত্বে ল‌ঞ্চের ডেকের জায়গা নির্ধারণ করেন-এটিই নিয়ম। নির্ধারিত ভাড়া ছাড়া তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না।কিন্তু ঈ‌দের সময় কিছু অসাধু ব্য‌ক্তি ডে‌কের জায়গা দখল ক‌রে চাদর ও তোষক বি‌ছি‌য়ে চড়া দা‌মে যাত্রী‌দের জি‌ম্মি ক‌রে তাদের কাছে তা বি‌ক্রি ক‌রে থা‌কে। এ বিষয়ে লঞ্চ মা‌লিক ও স্টাফ‌দের সতর্ক ধাকার জন্য বলা হ‌য়ে‌ছে।

এদিকে সন্ধ্যায় মুচ‌লেকা রে‌খে আটক স্টাফকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন নৌবন্দরের শ্র‌মিক ইউ‌নিয়‌নের নেতারা।