বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০৫
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

আমতলীর মহিষকাটায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

ডেক্সরিপোর্ট:পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আমতলীর মহিষকাটায় বাসের ধাক্কায় ১ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো ২ জন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে ঝালকাঠী থেকে মোটর সাইকেলে করে ভ্রমনে কুয়াকাটা যাচ্ছিল তিন বন্ধু। এরা হলেন ঝালকাঠী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওন (২৪), সদস্য ছানা মীর (২১) ও মেহেদী হাসান (২০)। রাত ৩ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহা-সড়কে আমতলীর মহিষকাটা এলাকায় পৌছলে পিছন দিক থেকে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা নাইট কোচ “কুয়াকাটা এক্সপ্রেস” তাদের মোটর সাইকেলটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় মোটর সাইকেলটি ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে তিন বন্ধু আশিকুর রহমান শাওন, ছানা মীর ও মেহেদী হাসান গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে।

রাত ৪ টার দিকে কুয়াকাটায় ভ্রমনে আসা একটি মাইক্রোবাস যাত্রীরা তিন বন্ধুকে আহত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তারা তাদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আমতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তিন বন্ধুকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

পথিমধ্যে লেবুখালী ফেরীঘাটে পৌছলে ছানা মীরের মৃত্যু হয়। অপর দু’জন আশিকুর রহমান শাওন ও মেহেদী হাসানকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছানা মীর ঝালকাঠী শহরের কলেজ পাড়ার বাসিন্ধা আঃ রাজ্জাক মীরের পুত্র ও ঝালকাঠী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপ-সহকারী মেডিকেল অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, সংকটজনক অবস্থায় তিন বন্ধুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো। মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।